পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
শেয়ারবাজারে সংস্কার ও নানা ধরনের পরিবর্তন আনার কথা নিয়মিতই বলা হচ্ছে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় গতকাল বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে। একই অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বক্তব্য দেন।মানচিত্র দেখুনতবে বাজারসংশ্লিষ্টদের অভিযোগ, অনুষ্ঠানে বক্তারা শেয়ারবাজার নিয়ে ইতিবাচক বিভিন্ন পরিকল্পনা ও ভবিষ্যৎ পরিবর্তনের কথা বললেও চলমান ধারাবাহিক পতন ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে কার্যকর কোনো বার্তা পাওয়া যায়নি। তাদের মতে, এ কারণেই পরদিনও বাজার পরিস্থিতির উন্নতি হয়নি। বরং ধারাবাহিক দরপতনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে শেয়ারবাজার।বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ভবিষ্যতের সংস্কার ও পরিবর্তনের পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন ছিল। বিশেষ করে বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে বাজারের স্থিতিশীলতা ফেরাতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট বক্তব্য থাকা উচিত ছিল।