Skip to content
Latest stories

Stock news

ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স হল্টেড

আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৪ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এ সময় লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২ টাকা ১০ পয়সায়। সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১২ টাকা ১০ পয়সাতেই। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে হল্টেড হয়েছে।উল্লেখ্য, এ সময় পর্যন্ত কোম্পানিটির ২৪৩টি শেয়ার ৮ বার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play