Skip to content
Latest stories

Stock news

তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন শেয়ারবাজারে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬৫ কোটি টাকার বেশি। যা শেয়ারবাজারে গত তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এরআগে গত জানুয়ারি মাসের ১৮ তারিখে ডিএসইতে সর্বোচ্চ ৯২৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১২ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, দর কমেছে ৭২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১২ টির। ডিএসইতে ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫২ কোটি ১৮ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ১৫ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫১ পয়েন্টে। সিএসইতে ১৬০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৪ টির দর বেড়েছে, কমেছে ৪৪টির এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play