Skip to content
Latest stories

Stock news

পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের শেয়ারে ৪৪ থেকে ৮১ শতাংশ পর্যন্ত দরবৃদ্ধির সম্ভাবনা দেখছে বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান সিএএল বাংলাদেশ। ব্যাংক খাতে সংস্কার কার্যক্রমের ফলে শক্তিশালী আর্থিক অবস্থানে থাকা ব্যাংকগুলোর ঋণ বিতরণ ও বাজার হিস্যা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। তাদের পছন্দের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক এবং পূবালী ব্যাংক।অর্থনীতি শিখুন ‘ব্যাংকিং অন দ্য নেক্সট সাইকেল’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে সিএএল বাংলাদেশ সম্পদের গুণগত মান, মূলধন পর্যাপ্ততা, তহবিলের সক্ষমতা এবং ঋণ বিতরণের সামর্থ্য বিবেচনায় ১৪টি ব্যাংককে ‘সাইকেল-রেডি’ বা ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত ব্যাংক হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানটির মতে, এসব ব্যাংক খাতটির চলমান আর্থিক পুনর্বিন্যাসের ধাক্কা সামলানোর পাশাপাশি ঋণের চাহিদা পুনরুদ্ধারের সুফল নিতে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। প্রতিবেদনে পাঁচ ব্যাংকের সম্ভাব্য লক্ষ্যদরও উল্লেখ করা হয়েছে। গত ৫ অক্টোবরের সমাপনী দর বিবেচনায় ব্র্যাক ব্যাংকের শেয়ারের লক্ষ্যদর নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা ৪৫ পয়সা। ওই দিন শেয়ারটির সমাপনী দর ছিল ৬৫ টাকা। সে হিসাবে সম্ভাব্য দরবৃদ্ধি ৮০ দশমিক ৭ শতাংশ। সিটি ব্যাংকের লক্ষ্যদর ৪৮ টাকা ৩৬ পয়সা, যেখানে ভিত্তিমূল্য ২৯ টাকা ৭০ পয়সা; সম্ভাব্য দরবৃদ্ধি ৬২ দশমিক ৮ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play