Stock news
দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত দশটি কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে নয়টি কোম্পানি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় বিবেচনা করবে। আর একটি কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর, ২০২৬ বিকাল ৩টায়। একই দিন বিকাল ৩টা ৩০ মিনিটে কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
রূপালী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর, ২০২৬ বিকাল ৩টায়।
এসিআই ফর্মুলেশনস পিএলসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর, ২০২৬ বিকাল ২টা ৪৫ মিনিটে। একই দিন বিকাল ৩টা ৪৫ মিনিটে বারাকা পাটেঙ্গা পাওয়ার লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় এম.এল. ডাইং লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড এবং অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির (এসিআই) বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে বারাকা পাওয়ার লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (তালিকাভুক্তি) প্রবিধানমালা, ২০১৫-এর ১৯(১) ধারা অনুযায়ী নয়টি কোম্পানি এবং ১৬(১) ধারা অনুযায়ী রূপালী ইনস্যুরেন্স এই তথ্য জানিয়েছে।