তেলের দাম বাড়ায় চাপে বীমা খাত, বাড়ছে ব্যবস্থাপনা ব্যয়ের ঝুঁকি

Date: 2026-09-24 10:00:10
তেলের দাম বাড়ায় চাপে বীমা খাত, বাড়ছে ব্যবস্থাপনা ব্যয়ের ঝুঁকি
জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রভাব এবার পড়তে যাচ্ছে বীমা খাতেও। মাঠপর্যায়ে গ্রাহক সংগ্রহ থেকে শুরু করে কর্মকর্তাদের যাতায়াত, কোম্পানির নিজস্ব গাড়ির জ্বালানি, ট্রাভেলিং ও কনভেয়েন্সসহ বিভিন্ন খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অথচ বীমা এজেন্টদের কমিশন কিংবা কর্মীদের যাতায়াত সুবিধা সেই অনুপাতে বাড়ছে না। ফলে নতুন পলিসি বিক্রিতে মাঠকর্মীদের আগ্রহ কমার পাশাপাশি কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় নির্ধারিত আইনি সীমার মধ্যে রাখা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।এক বছরের কম সময়ের ব্যবধানে দেশে জ্বালানি তেলের দাম গড়ে প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত সোমবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। এতে খুচরা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা।এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা, কেরোসিন ১১৬ টাকা, পেট্রোল ১২০ টাকা এবং অকটেন ১২৪ টাকা দরে বিক্রি হয়েছে। সেই হিসাবে এক বছরেরও কম সময়ের মধ্যে অকটেনের দাম ৪১ টাকা বা ৩৩ শতাংশের বেশি বেড়েছে।

Share this news