Skip to content
Latest stories

Stock news

১০০ কোটি টাকা বিনিয়োগ করবে এনআরবিসি ব্যাংক

সাবসিডিয়ারি কোম্পানি এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে আরও ১০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানির তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর, ২০২৬ অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে ১০ টাকা অভিহিত মূল্যের ১০ কোটি সাধারণ শেয়ার কেনার মাধ্যমে এ বিনিয়োগ করা হবে।শেয়ার লেনদেন গাইড প্রস্তাবিত এ বিনিয়োগ এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হয়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play