Skip to content
Latest stories

Stock news

সূচকের উত্থানে লেনদেন চলছে

আজ ১৬ মে, মঙ্গলবার সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ১৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ২২৪ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৯ পয়েন্টে।ডিএসইতে ২৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫০ টির।এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৯ লাখ ৯ হাজার ৪২৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play