Skip to content
Latest stories

Stock news

সূচকের পতনে কমল লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। রোববার ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আজ ডিএসইতে ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে আগের দিন থেকে ২৭৪ কোটি ৫৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ পয়েন্টে।রোববার ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। আজ সিএসইতে ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play