Skip to content
Latest stories

Stock news

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৭১ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৭টি শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে আজ সূচকের মিশ্র প্রতিক্রিয়া হলেও টাকার অংকে গত কার্যদিবসে তুলনায় লেনদেনের কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৮৬পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১১৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৪৪ পয়েন্ট কমে ২১৬২ পয়েন্টে অবস্থান করছে।আজ ডিএসইতে ৬৭১ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩২ কোটি ৮৩ লাখ ১৮ হাজার টাকা।এদিন ডিএসইতে মোট ৩৯০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯২টি কোম্পানির, বিপরীতে ১২৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play