Skip to content
Latest stories

Stock news

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দুই ঘণ্টায় লেনদেন ২৬৯ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৬৯ কোটি টাকা।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় অর্থাৎ ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৬ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫২ এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করেছে।আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৬৯ কোটি ৯২ লাখ ৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ারদর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play