Skip to content
Latest stories

Stock news

সূচক কমলেও লেনদেনে সামান্য উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে কমেছে লেনদেনও।ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সোমবার ডিএসইতে ৬৫৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৭ কোটি ৫০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৩৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ২৭ পয়েন্ট। আজ সিএসইতে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play