Skip to content
Latest stories

Stock news

শুরুটা ভালো হলেও শেষ বেলায় সেল প্রেসার

আজ সোমবার ১৫ মে, সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২০.৩৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।জানা যায়, আজ ১৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০.০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৫.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.৩৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ০৪ লাখ ৭৯ হাজার ৩৫২টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৫৩১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৫৩ কোটি ৯৯ লাখ ০৬ হাজার টাকা।গত কার্যদিবসে অর্থাৎ ১৪ মে ডিএসই’র ব্রড ইনডেক্স গতকাল ০.১৪ শতাংশ বা ৯.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৩.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯০.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হয় ৩৪৩টি কোম্পানি এর মধ্যে মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৯০ লাখ ৩৪ হাজার ৬২১টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৮৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৩৬ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার টাকার।সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা।এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২৭.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৩৯.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৮ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪৫টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ৫৯ হাজার ৮৮৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৮২৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৯৪৩ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play