Skip to content
Latest stories

Stock news

সুকুকে বিনিয়োগকারীদের বরাদ্দের নতুন অনুপাত নির্ধারণ

বাংলাদেশে সুকুকে বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দের হার নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত নিয়ম অনুযায়ী, শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির জন্য সুকুকের ৫০ শতাংশ বরাদ্দ থাকবে। প্রচলিত ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোজ পাবে ৩০ শতাংশ। ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে ১০ শতাংশ। অবশিষ্ট ১০ শতাংশ বরাদ্দ দেওয়া হবে অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের।সোমবার (১৭ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। দেশের কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সংশোধিত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর শ্রেণিতে প্রচলিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড এবং মিউচুয়াল ফান্ড অন্তর্ভুক্ত থাকবে।নতুন নিয়ম অনুযায়ী, কোনো নির্দিষ্ট শ্রেণির বিনিয়োগকারীদের কাছ থেকে ওই শ্রেণির জন্য নির্ধারিত বরাদ্দের চেয়ে বেশি বিড জমা পড়লে তাদের মধ্যে বিডের অনুপাত অনুযায়ী সুকুক বরাদ্দ করা হবে।অন্যদিকে, কোনো শ্রেণির বিনিয়োগকারীদের কাছ থেকে নির্ধারিত সীমার তুলনায় কম বিড এলে ওই শ্রেণিতে প্রয়োজনীয় পরিমাণ সুকুক বিতরণের পর অবশিষ্ট সুকুক বেশি বিড জমা দেওয়া অন্যান্য শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে তাদের বিডের অনুপাতে বিতরণ করা হবে।এ ছাড়া সব শ্রেণির বিনিয়োগকারীদের কাছ থেকে পাওয়া মোট বিডের পরিমাণ যদি ইস্যু করা সুকুকের মোট পরিমাণের চেয়ে কম হয়, তাহলে অবশিষ্ট সুকুক বিশেষ উদ্দেশ্যপ্রতিষ্ঠান বা এসপিভির ব্যবস্থাপনায় বরাদ্দ দেওয়া হবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুকুক বরাদ্দ নিয়ে এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট জারি করা ডিএমডি সার্কুলার লেটার নম্বর-১৩ বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনাটি ১৭ আগস্ট ২০২৬ থেকেই কার্যকর হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play