সর্বোচ্চ দরেও বিক্রেতা সঙ্কটে ৮ প্রতিষ্ঠান

Date: 2026-09-17 10:00:04
সর্বোচ্চ দরেও বিক্রেতা সঙ্কটে ৮ প্রতিষ্ঠান
আজ (১৭ জুলাই, ২০২৬) সূচকের উত্থানে লেনদেন চলছে শেয়ারবাজারে। এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে। আর এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২২৫টির, যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৮টি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এপিক্স স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইসিবি সোনালী ওয়ান, ইনফরমেশন সার্ভিসেস, খান ব্রাদাসং, ওরিয়ন ইনফিউশন এবং পিপলস লিজিং।প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দুপুর সাড়ে ১২টা সর্বোচ্চ দর বেড়েছে ওরিয়ন ইনফিউশন ও ইনফরমেশন সার্ভিসেস। কোম্পানি দুটির মধ্যে ওরিয়ন ইনফিউশনের দর ১৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৩ টাকা ৭০ পয়সা। আর ইনফরমেশন সার্ভিসেসের দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৮০ পয়সা।দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের। আজ দুপুর সাড়ে ১২টা ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৯০ পয়সায়।

Share this news