Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত

দেশের টানা মন্দা ও তারল্যসংকটে থাকা শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি ও তারল্য প্রবাহ বজায় রাখতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর যে বিশেষ তহবিল সুবিধা চালু ছিল, তার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ফলে পূর্বে নির্ধারিত ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের পরিবর্তে এই সুযোগ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। দীর্ঘদিন ধরে মূলধনসংকট, বিনিয়োগকারীদের আস্থার অভাব এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় ভুগছে দেশের শেয়ারবাজার। বাজারসংশ্লিষ্টদের মতে, এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত ব্যাংকগুলোর বিনিয়োগ কার্যক্রম সচল রাখতে এবং বাজারে নতুন করে প্রাণ ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখবে।মানচিত্র দেখুন

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play