Skip to content
Latest stories

Stock news

মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির

জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও দুর্বল ভোক্তা চাহিদার প্রভাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত অধিকাংশ বহুজাতিক কোম্পানির মুনাফায় ধস নেমেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানির মধ্যে ছয়টির মুনাফা কমেছে এবং চারটি কোম্পানি লোকসানে রয়েছে। অর্থাৎ মুনাফা হ্রাস ও লোকসান মিলিয়ে মোট ১০টি কোম্পানি নেতিবাচক পরিস্থিতির মুখে পড়েছে। মুনাফা করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) লিমিটেডের। কোম্পানিটির মুনাফা আগের বছরের একই প্রান্তিকের ৩০৫ কোটি ৪ লাখ টাকা থেকে ৬৭ শতাংশ কমে ৯৯ কোটি ৮৩ লাখ টাকায় নেমেছে। বিক্রির পরিমাণ কমে যাওয়াকে এ পতনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, লাফার্জহোলসিম বাংলাদেশের মুনাফা ৪৭ শতাংশ কমে ৬৩ কোটি ৯ লাখ টাকা এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফা ৩৩ শতাংশ কমে ১৬ কোটি ৪২ লাখ টাকায় দাঁড়িয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play