Skip to content
Latest stories

Stock news

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ৭.০২%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে ৭.০২ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সপ্তাহজুড়ে ডিএসইতে ৩ হাজার ৬৭৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৫৭ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৭৭ কোটি ৬৭ লাখ ২৮ হাজার ৯৫৩ টাকার বা ৭.০২ শতাংশ লেনদেন কমেছে।LankaBangla securites single pageডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান দশমিক ২৮ শতাংশ বা ১৭ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯০ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৭৫ পয়েন্ট বা ২৭ শতাংশ কমেছে।ডিএসইতে গত সপ্তাহে ৪০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৭৪টির। আর ২০৫টির দাম ছিল অপরিবর্তিত।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play