Skip to content
Latest stories

Stock news

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪.৩২%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪.৩২ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সপ্তাহজুড়ে ডিএসইতে ৩ হাজার ৯৫৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫৪৯ কোটি ১৫ হাজার ১০৬ টাকার বা ৬৪.৩২ শতাংশ লেনদেন বেড়েছে।ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ০ দশমিক ০৫ শতাংশ বা ৩ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭২ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১০ দশমিক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৬৩ পয়েন্ট বা ৩৪ শতাংশ বেড়েছে।ডিএসইতে গত সপ্তাহে ৪০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৪৭টির। আর ২২৬টির দাম ছিল অপরিবর্তিত।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play