Skip to content
Latest stories

Stock news

সপ্তাহজুড়ে বেড়েছে লেনদেন ও বাজার মূলধন

বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্রাবস্থায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহটিতে ২১১ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে।বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৩১৭ কোটি ৫০ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ১০৬ কোটি ৭৪ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২১১ টাকা টাকা বেড়েছে।বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৯৫৭ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ৫৪৯ কোটি টাকা বেড়েছে।সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২ পয়েন্টে এবং ২ হাজার ১৯৪ পয়েন্টে।বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৮টির , কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৬টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭০কোটি ৩৪ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ২৬ কোটি ৫৬ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৬ কোটি ৭ লাখ টাকা টাকার।সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯০ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৭টির দর বেড়েছে, ৪৮টির দর কমেছে এবং ১৭১ টির দর অপরিবর্তিত রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play