Stock news
সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ১১ খাতে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১মে-২৫মে) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ৬টি খাতে। বাকী ৩টি খাতে দর অপরিবর্তিত রয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ১০.৪১ শতাংশ দর বেড়েছে। এরপরে জীবন বীমা খাতে ৭.৭৬ শতাংশ এবং সাধারণ বীমা খাতে ৩ দশমিক ৪৫ শতাংশ করে দর বেড়েছে।তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ১.৭৮ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৪৬ শতাংশ, সাধারণ বীমা খাতে ৩.৪৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৪২ শতাংশ, আর্থিক খাতে দশমিক ০.১ শতাংশ, কাগজ খাতে দশমিক ৬৮ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৪০ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৪৭ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫৩ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৭.০৬ শতাংশ দর বেড়েছে।অন্যদিকে দর কমেছে ব্যাংক, সিরামিক, জ্বালানি-বিদ্যুৎ, আইটি, বিবিধ ও বস্ত্র খাত।