Skip to content
Latest stories

Stock news

সিটি ব্যাংক বন্ডের অর্ধবার্ষিক কুপন ঘোষণা

তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক (২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত) সময়ের জন্য বার্ষিক ১০ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে, সিটি ব্যাংক বন্ড এর আগে ১ মার্চ ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য বার্ষিক ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছিল। তার আগে গত বছরের ১ সেপ্টেম্বর থেকে এ বছরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য বার্ষিক ১০ শতাংশ হারে কুপন ঘোষণা করা হয়েছিল।২০২২ সালের ২০ জুনে ডিএসইতে তালিকাভুক্ত হয় সিটি ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার এ পারপেচুয়াল বন্ড। ২০২০ সালের ২৩ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। এর আগে এ বন্ড ইস্যুর প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয় সিটি ব্যাংক।বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, সমবায় সমিতি, সংগঠন, ট্রাস্টসহ যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হয়েছে। ব্যাংকটির অ্যাডিশনাল টিয়ার-ওয়ান মূলধন ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে বন্ড বিক্রির মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যয় করা হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play