Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে সুবাতাসের ছোঁয়া

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৬ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮ টির, দর কমেছে ৫০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০১ টির। ডিএসইতে ৮৫১ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫৮ কোটি ৫৪ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭২ পয়েন্টে। সিএসইতে ১৮৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৯ টির দর বেড়েছে, কমেছে ৩৬টির এবং ৮৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play