Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

সপ্তাহের চতুর্থ দিনে বুধবার (৪ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দিনের প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচকসহ ডিএসইর সব কটি সূচক বেড়েছে। একই সময়ে দরবৃদ্ধির তালিকায় রয়েছে অধিকাংশ কোম্পানি। ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টা ২৮ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৯ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে।ঢাকা স্টক এক্সচেঞ্জ একই সময়ে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৮ দশমিক ৭৮ পয়েন্ট। এতে সূচকটি দাঁড়িয়েছে ২ হাজার ৩০ দশমিক ৬৪ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ডিএসইএস ৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪ দশমিক ৯৮ পয়েন্টে। ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবার বেলা ১১টা ২৮ মিনিট পর্যন্ত এক্সচেঞ্জটিতে মোট ৫৫ হাজার ৯৯টি লেনদেন সম্পন্ন হয়েছে। এ সময়ে ৫ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেনের মাধ্যমে বাজারে মোট ১৭৯ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে এদিন বেলা ১১টা ২৮ মিনিট পর্যন্ত ২৯৪টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৩২টি কোম্পানির। আর বাকি কোম্পানিগুলোর শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। সব মিলিয়ে দিনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারদরও ঊর্ধ্বমুখী ছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play