Stock news
দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
দীর্ঘদিন ধরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কার্যক্রমে স্থবিরতা বিরাজ করার পর বিভিন্ন খাতের কোম্পানি দেশের শেয়ারবাজার থেকে নতুন করে মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে ছয়টি প্রতিষ্ঠান । সম্প্রতি আইপিওর মাধ্যমে সম্মিলিতভাবে ৬১২ কোটি টাকার বেশি অর্থ সংগ্রহের আবেদন জমা দিয়েছে। আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি, তৈরি পোশাক, আর্থিক সেবা, প্যাকেজিং এবং প্রযুক্তিসহ বিভিন্ন খাতের কোম্পানি । সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের আবেদন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্কের মূলধন তুলতে চায় কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। শেয়ারবাজার থেকে ৪০০ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব দিয়েছে কোম্পানিটি। এ ছাড়া পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ৭৮ কোটি টাকা, স্ক্যান্ডেক্স (বিডি) লিমিটেড ৫৫ কোটি টাকা, অ্যালায়েন্স ফাইন্যান্স ৩৪ কোটি ৬৫ লাখ টাকা, ডিজিকন টেকনোলজিস ৩০ কোটি টাকা এবং প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়।শেয়ার বাজার বিশ্লেষণ
প্রতিষ্ঠানগুলোর আবেদনে উল্লিখিত অর্থের পরিমাণ যোগ করলে মোট ৬১২ কোটি ৬৫ লাখ টাকা দাঁড়ায়।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত দুই বছরের বেশি সময় ধরে দেশের শেয়ারবাজারে নতুন আইপিও কার্যক্রম কার্যত স্থবির ছিল। দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব এবং ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর পাবলিক অফারসংক্রান্ত বিধিবিধান পুনর্বিবেচনা ও সংশোধনের উদ্যোগের কারণে নতুন কোম্পানির আইপিও আবেদন আসেনি।