Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজারে পতন, লেনদেন কমলো ২৭৪ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে প্রধান শেয়ারবাজারে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২৭৪ কোটি টাকার বেশি।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (৩০ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে।আর শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই এস’ সূচক ৩ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই-৩০’ ৬ পয়েন্ট কমেছে।সূচকের পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের কার্যবিসে (২৭ এপ্রিল) লেনদেন হয়েছিল ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকা। সেই তুলনায় আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে ২৭৪ কোটি ৫৩ লাখ টাকা।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৪৪টির, কমেছে ৯৮টির। বাকি ২০১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play