Skip to content
Latest stories

Stock news

শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন বেড়ে আটশ কোটি টাকার ঘরে চলে এসেছে। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একটি বাদে বাকী চার ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান বেড়েছে। তবে দুই স্টকে কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে।স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ৮৩১ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৫৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৩ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২০০ দশমিক ৩৮ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৯ দশমিক ৮৭ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৭টি এবং কমেছে ৫৭টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০৯টির।অপরদিকে সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪১ লাখ টাকা শেয়ার। আগেরদিন সোমবার ১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩টি, কমেছে ৪১টি এবং পরিবর্তন হয়নি ৮৬টির।এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৪ দশমিক ১৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১ দশমিক ৬০ পয়েন্ট, সিএসসিএক্স ১৭ দশমিক ৮৫ পয়েন্ট এবং সিএসআই সূচক ৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২০ দশমিক ৯৮ পয়েন্টে, ১১ হাজার ৮০ দশমিক ৯৮ পয়েন্টে এবং ১ হাজার ১৭২ দশমিক ৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮৮ দশমিক ৪৮ পয়েন্টে,

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play