Stock news
সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের পরিচালনা বোর্ডের সভা আজ বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভা থেকে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসার সম্ভাবনা রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৯ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ টাকা ৪৫ পয়সা। তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৪ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭০ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১০ পয়সায়।প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেনা কল্যাণ ইন্সুরেন্স।