Skip to content
Latest stories

Stock news

সাত কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড ব্যাংক, এবি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের (২০২৩) প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংক এশিয়ার শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের (২০২২) একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছিল ১ টাকা ৬ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৮ পয়সা। প্রথম প্রান্তিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৮ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১২ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৬ টাকা।প্রথম প্রান্তিকে এবি ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১৮ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮৪ টাকা। প্রথম প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৭১ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ দশমিক ৬১ টাকা।প্রথম প্রান্তিকে ইউনিয়ন ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৩৫ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮৩ টাকা। প্রথম প্রান্তিকে ন্যাশনাল ব্যাংকের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৭ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ দশমিক ৯২ টাকা।প্রথম প্রান্তিকে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৭২ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৯৪ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৩ দশমিক ১ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play