Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে মনোস্পুল পেপার

বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৩ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০১টির বা ২৬.২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে মনোস্পুল পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬৭.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৬০.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯৩.৬০ টাকা বা ৩৫.০৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মনোস্পুল পেপার ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্দো-বাংলা ফার্মার ৩০.৪৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২৬.২২ শতাংশ, নাভানা সিএনজির ২২.৬০ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৮.৬২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১৭.০৫ শতাংশ, মুন্নু সিরামিকের ১৫,৭৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১৫.৪৫ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৪.৮১ শতাংশ এবং এপেক্স ফুডসের শেয়ার দর ১৩.৭৫ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play