Skip to content
Latest stories

Stock news

পদ্মা অয়েলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।বুধবার (১৯ এপ্রিল) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ১৭ পয়সা।হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ টাকা ২০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১৬ টাকা ৮৪ পয়সা আয় হয়েছিল।গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯০ টাকা ২৮ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play