Skip to content
Latest stories

Stock news

অস্বাভাবিকভাবে বাড়ছে তিন কোম্পানির শেয়ারদর

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড ও বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোড লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এ সময়ে কোম্পানিগুলোর শেয়ার লেনদেনও বেড়েছে। তবে এ শেয়ারদর বৃদ্ধি ও অস্বাভাবিক লেনদেনের পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিগুলো।বিকন ফার্মাসিউটিক্যালস: চলতি বছরের ১৩ সেপ্টেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৮৮ টাকা ৭০ পয়সা। গত সোমবার কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৩৭৯ টাকা ২০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯০ টাকা ৫০ পয়সা বা ৩১ দশমিক ৩৫ শতাংশ। তবে গতকাল শেয়ারটির দর ১৮ টাকা ২০ পয়সা কমেছে। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ১৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৬ লাখ ৬১ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ৫ লাখ ৩৮ হাজার ৯২৭টি।আজিজ পাইপস: চলতি বছরের ১২ সেপ্টেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৬ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১৩১ টাকা ৮০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৫ টাকা ৮০ পয়সা বা ৩৭ দশমিক ২৯ শতাংশ। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ১৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৬ লাখ ৬১ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ৫ লাখ ৩৮ হাজার ৯২৭টি শেয়ার।বাংলাদেশ ওয়েল্ডিং: চলতি বছরের ২৪ আগস্টের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২২ টাকা ১০ পয়সা। গত সোমবার কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৩৩ টাকা ৬০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৫০ পয়সা বা ৫৯ দশমিক ২৪ শতাংশ। তবে গতকাল শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play