Skip to content
Latest stories

Stock news

ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে স্থিতিশীল পূর্বাভাস

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘বিবিবি-মাইনাস’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। একই সঙ্গে রেটিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে ‘স্থিতিশীল’। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিংয়ের তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।ইসিআরএলের নির্ধারিত এ রেটিংয়ে ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-মাইনাস’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৩’ হিসেবে প্রতিফলিত হয়েছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ রেটিং পরিস্থিতির বিষয়ে ‘স্থিতিশীল’ পূর্বাভাস রাখা হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play