Stock news
২৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে দেশ গার্মেন্টস -এর।স্টক মার্কেট প্রশিক্ষণ
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১১ টাকা ৩০ পয়সা বা ৮.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৫ টাকা ২০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের দর কমেছে আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৭.৯৫ শতাংশ, দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সায়।
আর ৮০ পয়সা বা ৭.৭৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিবিএস কেবলস, দিনশেষে যার দর দাঁড়ায় ৯ টাকা ৫০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শেফার্ড ৭.৪১ শতাংশ, ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি ৬.৪৯ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলস্ ৬.৩০ শতাংশ, সিভিও পিআরএল ৬.২২ শতাংশ, আইএসএন লিমিটেড ৫.৯৩ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইং ৫.৭৩ শতাংশ ও কুইন সাউথ টেক্সটাইল ৫.৬০ শতাংশ কমেছে।