Stock news
নর্দান ইসলামি ইন্সুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নর্দান ইসলামি ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির (ইপিএস) আয় হয়েছে ৬৯ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে একত্রিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৬৫ পয়সা।এ সময়ে কোম্পানিটির একত্রিত ভাবে শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩ টাকা ৮৫ পয়সা।