Skip to content
Latest stories

Stock news

নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় শেয়ারবাজারে অস্থিরতা

দেশের শেয়ারবাজারে টানা দরপতনের ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৩১ আগস্ট) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দরপতনের কারণে শেয়ারবাজারে এক ধরনের নীরব ধসের পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতির দায় নিয়ন্ত্রক সংস্থা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না বলে মনে করছেন তারা। তাদের মতে, শেয়ারবাজার সম্পর্কে নিয়ন্ত্রক সংস্থার অযোগ্যতা কিংবা অজ্ঞতার কারণেই বর্তমান বৈরী পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বাজারসংশ্লিষ্টরা আরও বলেন, আগের কমিশন পরিবর্তন করে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে বাজার ঘুরে দাঁড়ানোর যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন হতাশায় রূপ নিয়েছে। তাদের অভিযোগ, নতুন কমিশন কীভাবে বাজারের স্থিতিশীলতা ধরে রাখা যায় এবং কার্যকরভাবে বাজার মনিটরিং করা যায়, সে বিষয়ে যথেষ্ট সক্ষমতা দেখাতে পারছে না।তাদের মতে, ধারাবাহিক দরপতনের কবল থেকে বাজারকে বের করে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না। বরং বাজারের অস্থির পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থা অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও বাড়ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে শেয়ারবাজার আবারও তলানিতে নেমে যাওয়ার আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play