Skip to content
Latest stories

Stock news

মূল্যসূচকের্ উত্থানে বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসাথে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৬ পয়েন্টে।মঙ্গলবার ডিএসইতে ৮৫১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে এদিন ১৫৮ কোটি ৫৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত রোববার ডিএসইতে ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।এদিন ডিএসইতে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২০ পয়েন্ট। মঙ্গলবার সিএসইতে ৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play