Skip to content
Latest stories

Stock news

মুনাফা কমেছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের

নতুন বছরের প্রথম প্রান্তিকে ব্যবসা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের। ব্যবসা কমায় শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) ৫৮ শতাংশ কমেছে বিমা কোম্পানিটির। কোম্পানিটির চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ADVERTISEMENTডিএসইর তথ্য মতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিমা কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭৮ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কোম্পানিটির মুনাফা কমেছে ৫৮ দশমিক ৪৩ শতাংশ।মুনাফা কমার প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে বিমা কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৯৪ পয়সায়। যা আগের বছরের একই সময়ে ছিল ৬৮ টাকা ৯৬ পয়সা।মুনাফা কমার বিষয়ে বিমা কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে যে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির বিমা দাবি বাবদ বেশি অর্থ পরিশোধ করতে হয়েছে। এজন্য আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস কমেছে।১৯৮৯ সালে তালিকাভুক্ত বিমা কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ বছরে শেয়ার প্রতি মুনাফা করেছে ৭ টাকা ৩০ পয়সা করে। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।এর আগের বছর ইপিএস ছিল ৮ টাকা ৪৩ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিমা কোম্পানিটি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play