Skip to content
Latest stories

Stock news

মঙ্গলবার ৮ কোম্পানি হল্টেড

আজ ২৩ মে, মঙ্গলবার সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। বেড়েছে অধিকাংশ শেয়ারের দর। এ দিন লেনদেনের শেষ বেলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানির শেয়ারে ঝুকছেন বিনিয়োগকারীরা। শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে-মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৫ টাকা ২০ পয়সা। শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।জিকিউ বলপেন: কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০১ টাকা ৮০ পয়সা। শেয়ারের দর বেড়েছে ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯৪ শতাংশ।ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৩ টাকা ৩০ পয়সা। শেয়ারের দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ।মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩২ টাকা ৫০ পয়সা। শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৮০ শতাংশ।আরামিট সিমেন্ট: কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৮ টাকা ১০ পয়সা। শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭৭ শতাংশ।ন্যাশনাল টি: কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৫১ টাকা ৩০ পয়সা। শেয়ারের দর বেড়েছে ২৮ টাকা ২০ পয়সা বা ৮.৭৩ শতাংশ।হাইডেলবার্গ সিমেন্ট: কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৮৬ টাকা ৮০ পয়সা। শেয়ারের দর বেড়েছে ২৩ টাকা বা ৮.৭২ শতাংশ।নর্দার্ন জুট মেনুফ্যাক্চারিং: কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২১৮ টাকা ৩০ পয়সা। শেয়ারের দর বেড়েছে ১৭ টাকা ৫০ পয়সা বা ৮.৭২ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play