Skip to content
Latest stories

Stock news

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড, জানুন বিস্তারিত

টায়ার-২ মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি। এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকের ৩৩৭তম পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়।ব্যাংকটির সিদ্ধান্ত অনুযায়ী, ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ইসলামি শরিয়াহসম্মত অথবা প্রচলিত সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করা হবে। বন্ডটির মেয়াদ হবে সাত বছর।তবে বন্ড ইস্যু ও অর্থ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে ব্যাংকটি।এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৭ শতাংশ।আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৮ পয়সা বা প্রায় ৭ শতাংশ।অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ ইপিএস ছিল ২৯ পয়সা। সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ১২ পয়সা বা প্রায় ৪১ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play