Skip to content
Latest stories

Stock news

মেঘনা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।রবিবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৬ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২৪ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play