Skip to content
Latest stories

Stock news

মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ

২০২৫ সালের চূড়ান্ত লভ্যাংশের জন্য যোগ্য মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য চেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ জন্য সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপোজিটরি পার্টিসিপেন্টদের (ডিপি) কাছ থেকে প্রয়োজনীয় তথ্যসহ বিবরণী চেয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপিগুলোকে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে মার্জিন ঋণগ্রহীতাদের বিবরণী জমা দিতে হবে। বিবরণীটি হার্ড কপি ও সফট কপি—উভয় ফরম্যাটেই দিতে হবে।বিবরণীতে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, ক্লায়েন্টভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ ও অবস্থান, যোগাযোগকারী ব্যক্তির তথ্যসহ প্রয়োজনীয় বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।রূপালী লাইফ জানিয়েছে, ২০২৫ সালের চূড়ান্ত লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০ আগস্ট ২০২৬।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play