Skip to content
Latest stories

Stock news

মার্জিন ঋণগ্রহীতাদের ডিভিডেন্ডের তথ্য চাইল ইউনাইটেড পাওয়ার

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার আহ্বান জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রেকর্ড ডেটের আগেই শেয়ারহোল্ডারদের নাম, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ডিভিডেন্ড গ্রহণের জন্য ব্যাংক হিসাবের বিবরণ, বিও আইডি নম্বর, ১২ সংখ্যার ই-টিআইএন নম্বর এবং যোগাযোগের ঠিকানাসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে হবে। একই সঙ্গে কোম্পানিটি ব্রোকারেজ হাউস, ডিপি এবং টিআরইসি হোল্ডারদেরও প্রয়োজনীয় তথ্য সরবরাহের অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার যোগ্য মার্জিন ঋণগ্রহীতাদের বিস্তারিত তথ্য রেকর্ড ডেটের পর সংগ্রহ করে কোম্পানির কাছে পাঠাতে হবে। এসব তথ্যের মধ্যে থাকতে হবে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, ব্যাংক হিসাবের বিবরণ, গ্রাহকভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ, প্রাপ্য মোট লভ্যাংশ, প্রযোজ্য করের হার এবং কর কর্তনের পর নিট প্রাপ্য লভ্যাংশের পরিমাণ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play