Skip to content
Latest stories

Stock news

লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম। আজ কোম্পানিটির ৫৬ কোটি ৭৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার টাকার।অগ্নি সিস্টেমস ২৩ কোটি ৯৮ লাখ ৪১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ফুডস, জেমিনি সী ফুড,বাংলাদেশ শিপিং কর্পোরেশন,আইটি কনসালটেন্টস,বিডিকম অনলাইন, বিচ হ্যাচারি এবং সী পার্ল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play