Skip to content
Latest stories

Stock news

লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। আজ কোম্পানিটির ২৭ কোটি ৮৪ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।এছাড়াও লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকার।২৩ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে এদিন তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং লিমিটেড, বিডিকম অনলাইন, সি পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন, আইটি কনসালটান্টস এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play