Skip to content
Latest stories

Stock news

কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প করবে জিবিবি পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড কুমিল্লা সেনানিবাসে ৫ মেগাওয়াটের বেশি ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, জিবিবি পাওয়ার লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩তম পদাতিক ডিভিশনের কুমিল্লা সেনানিবাসের স্টেশন সদর দপ্তরের সঙ্গে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি সই করেছে।চুক্তি অনুযায়ী, কুমিল্লা সেনানিবাসে ৫ দশমিক ০০৫ মেগাওয়াট-পিক ডিসি ক্ষমতার একটি ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। প্রকল্পটি নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর ভিত্তিতে বাস্তবায়ন করবে সোলারন পাওয়ার লিমিটেড। কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ কুমিল্লা সেনানিবাসে সরবরাহ করা হবে।বাণিজ্যিক কার্যক্রম শুরুর তারিখ থেকে চুক্তিটির মেয়াদ হবে ২৫ বছর।গত ২৩ আগস্ট অনুষ্ঠিত জিবিবি পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটিতে মোট বিনিয়োগ ৬ কোটি টাকার বেশি হবে না বলে আশা করছে কোম্পানিটি।কোম্পানিটির তথ্য অনুযায়ী, ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে প্রকল্পটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে পারে।উল্লেখ্য, সোলারন পাওয়ার লিমিটেড জিবিবি পাওয়ার লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ৭০ শতাংশ শেয়ার জিবিবি পাওয়ারের মালিকানায় রয়েছে। বাকি ৩০ শতাংশ শেয়ারের মালিক সৌরশক্তি খাতে অভিজ্ঞ কৌশলগত অংশীদাররা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play