Skip to content
Latest stories

Stock news

কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা

আর্থিক বিবরণীতে একের পর এক অসঙ্গতি, হিসাব সংরক্ষণে ঘাটতি এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগে ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের বিষয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির আর্থিক অনিয়ম ও সম্ভাব্য আইন লঙ্ঘনের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে পর্যবেক্ষণ চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা।২০২৪ ও ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে নিরীক্ষকের দেওয়া ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’ এবং ‘এমফাসিস অব ম্যাটার’ নিয়ে আগস্টের প্রথম সপ্তাহে ডিএসইকে চিঠি দেয় বিএসইসি। চিঠিতে সম্ভাব্য সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়েও মতামত দিতে বলা হয়েছে।বিএসইসি জানিয়েছে, ২০২৫ অর্থবছরের আর্থিক বিবরণী পর্যালোচনায় নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী কোম্পানিটি আইন অনুযায়ী প্রয়োজনীয় হিসাববই যথাযথভাবে সংরক্ষণ করেনি। পাশাপাশি নিরীক্ষকের দেওয়া আপত্তির বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদের প্রতিবেদনে প্রয়োজনীয় ব্যাখ্যাও দেওয়া হয়নি, যা কোম্পানি আইন অনুযায়ী দেওয়ার কথা।এ কারণে সম্ভাব্য আইন লঙ্ঘন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়সহ বিস্তারিত পর্যবেক্ষণ ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে পাঠাতে ডিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি।কমেছে বিক্রি, কমেছে মুনাফাও২০১৫ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১৮ কোটি টাকা সংগ্রহ করে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ন্যাশনাল ফিড মিলস। আইপিওর অর্থের বড় অংশ ঋণ পরিশোধ ও ব্যবসা সম্প্রসারণে ব্যবহারের কথা ছিল।কোম্পানিটি মূলত মুরগি, মাছ ও হাঁসের খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, ক্রয়-বিক্রয় ও রূপান্তরের ব্যবসা করে। পাশাপাশি বিভিন্ন ধরনের ডিম ও গবাদিপশু উৎপাদন এবং মুরগি, হাঁস, গরু, ছাগল ও ভেড়া ক্রয়-বিক্রয়ের সঙ্গেও যুক্ত প্রতিষ্ঠানটি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play