Stock news
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, শেয়ারবাজারে আরও বড় ধস
দেশের শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধার মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্তও বাজারের পতন ঠেকাতে পারেনি। বরং কেন্দ্রীয় ব্যাংকের এমন ইতিবাচক উদ্যোগের পরদিন মঙ্গলবার (০৩ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে দরপতনের মাত্রা আরও বেড়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও আস্থার সংকট নতুন করে গভীর হয়েছে। বাজারসংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, বাজারে স্থিতিশীলতা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপের অভাবেই ইতিবাচক সিদ্ধান্তের সুফল পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে বর্তমান কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে নতুন নেতৃত্বে কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা।মানচিত্র দেখুন
শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ কার্যক্রম অব্যাহত রাখতে সোমবার (০২ নভেম্বর) বিশেষ তহবিল সুবিধার মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আগের সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলো আগামী ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বিশেষ তহবিলের আওতায় শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পাবে।