Skip to content
Latest stories

Stock news

কাশেম ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।রোববার (৭ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়।সোমবার (৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। গত বছর একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ০.১৫ টাকা।তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৩৩ টাকা।৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে (এনএভি) হয়েছে ২৭.৩৮ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play