Skip to content
Latest stories

Stock news

কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়

দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ, ব্যবসায়িক কার্যক্রমও পুরোপুরি স্থবির। এমন অবস্থায় তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং (সিইপিজেড) লিমিটেডের শেয়ারদরে হঠাৎ অস্বাভাবিক উত্থান দেখা দিয়েছে। মাত্র দুই কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ শতাংশ।বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ১৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। এরই মধ্যে অস্বাভাবিক মূল্য ও লেনদেন বৃদ্ধির কারণ জানতে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছে ডিএসই।গত ১৭ আগস্ট ডিএসইর পক্ষ থেকে মিথুন নিটিংয়ের কাছে জানতে চাওয়া হয়, শেয়ারদর ও লেনদেনের পরিমাণ হঠাৎ বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই), গুরুত্বপূর্ণ করপোরেট সিদ্ধান্ত কিংবা অন্য কোনো উল্লেখযোগ্য ঘটনা রয়েছে কি না।জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারদর ও লেনদেনের সাম্প্রতিক উত্থানের ব্যাখ্যা দেওয়ার মতো কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বা গুরুত্বপূর্ণ করপোরেট সিদ্ধান্ত তাদের জানা নেই।মিথুন নিটিং আরও জানিয়েছে, কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরা অতীতে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে তাদের হাতে থাকা শেয়ার হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলেন। তবে ব্যাংক দায়সহ বিভিন্ন অনিষ্পন্ন জটিলতার কারণে সেই প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি।পরবর্তীতে সংশ্লিষ্ট শেয়ার হস্তান্তরের আবেদনটি স্থগিত রাখার জন্য ২০২৫ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করে কোম্পানিটি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play